ট্রাম্প-জেলেনস্কি ফোনালাপ, যোগ দিয়েছিলেন ইলন মাস্কও
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয়ের পর তাঁকে অভিনন্দন জানাতে ফোন দিয়েছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ওই ফোনকলে যুক্ত হয়েছিলেন স্পেসএক্সের প্রতিষ্ঠাতা ও ধনকুবের ইলন মাস্কও। প্রায় সাত মিনিট তিনজনের কথা হয়। এই ফোনালাপের বিষয়ে ওয়াকিবহাল একটি সূত্র এ তথ্য জানিয়েছে।

0 মন্তব্যসমূহ