চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিতে আহত সাইফুল ইসলাম (২১) মারা গেছেন।
সোমবার সকাল ৭টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত সাইফুল ফেনীর দাগনভূঞা উপজেলার সিন্দুরপুর ইউনিয়নের কৌশল্যা এলাকার আলতাফ হোসেনের ছেলে। সে দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।
.png)
0 মন্তব্যসমূহ