কুমিল্লা জেলা পুলিশের সাবেক রিজার্ভ অফিসার (আরও-১) এসআই জয়নাল আবেদীন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে শতকোটি টাকার সম্পদের মালিক হয়েছেন। পুরো জেলার পুলিশের এসআই, এএসআই, কনস্টেবল পদে বদলির প্রস্তাব তৈরি ও তদারকি করেন আরও-১। আর এ পদে বসে কুমিল্লা, ঢাকা ও নোয়াখালীতে স্ত্রী, শ্বশুর, স্বজন ও নিজ নামে বিপুল সম্পদ গড়েছেন।